ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

বঙ্গবন্ধু উদ্যানে বই মেলার উদ্বোধণ

বঙ্গবন্ধু উদ্যানে বই মেলার উদ্বোধণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুরু হয়েছে আটদিন ব্যাপি বরিশাল জেলা বই মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠাপোষকতায়, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এই মেলার আয়োজন করেছে। মেলা বাস্তবায়ন করছে বরিশাল জেলা প্রশাসন।

সোমবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু উদ্যানে উদ্বোধক হিসেবে বই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল জেলার সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা। এসময় ঢাকার বিভিন্ন প্রকাশনীর কর্মকর্তা, কবি, লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের বই মেলায় মোট ৬০টি স্টল অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২৬টি স্টল ঢাকার বিভিন্ন প্রকাশনীর। এছাড়াও কবি, সাহিত্যিকদের আড্ডার জন্য বেশ কয়েকটি স্টল রাখা হয়েছে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন