ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • নেইমারের জায়গায় কে?

    নেইমারের জায়গায় কে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোড়ালির ইনজুরিতে নেইমার ছিটকে গেছেন মাঠের লড়াই থেকে। সুইজারল্যান্ডের বিপক্ষে আজ খেলছেন না ব্রাজিলের এই সুপারস্টার।

    গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষেও তাকে পাবে না ব্রাজিল। স্ট্রাইকার নেইমারের অনুপস্থিতিতে কোচ তিতেকে সুইসদের বিপক্ষে নতুন করে সাজাতে হচ্ছে একাদশ। 

    নেইমারের চোটের সঙ্গে ব্রাজিলের জন্য খারাপ খবর আছে আরও একটি। সার্বিয়া ম্যাচে নেইমারের সঙ্গে খেলা রাইটব্যাক দানিলোও চোটের জন্য দর্শক হয়ে গেছেন। এ কারণে কম করে হলেও দুটি পরিবর্তন আসবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের একাদশে।

    কোচ তিতের অধীনে আজ ব্রাজিল খেলতে পারে ৪-৩-৩ ছকে। একাদশে নেইমারের জায়গাটা দখল করতে পারেন ফ্রেড। জায়গা পেতে পারেন গ্যাব্রিয়েল জেসুসও। লুকাস পাকেতা আজ রাতে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেন। আগের ম্যাচে অবশ্য মাঝমাঠে কিছুটা রক্ষণাত্মক মেজাজে খেলেছেন তিনি। 

    নেইমারের ফেলে জায়গায় দেখা যেতে পারে রদ্রিগো গোয়েজকে। লুকাস পাকেতাও খেলতে পারেন পিএসজি তারকার জায়গায়। 

    আবার পাকেতাকে তার আগের জায়গায় রেখে ব্রুনো গিমারেসকেও দেখা যেতে পারে নেইমারের জায়গায়।

    ডিফেন্সে দানিলোর জায়গায়  আসবে একটি বদল। বয়সের কারণে রাইটব্যাক দানি আলভেসকে আজকের ম্যাচে  নাও রাখতে পারেন তিতে। এমন খবরই দিয়েছে ব্রাজিলীয় সংবাদ মাধ্যম গ্লোবো।

    রাইটব্যাকে খেলতে পারেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিতাও। তবে আক্রমণে খুব একটা দেখা যাবে না তাকে। 

    নেইমার ও দানিলো ছাড়া সার্বিয়া ম্যাচের ব্রাজিলের একাদশের বাকি সবাই থেকে যেতে পারেন সুইসদের বিপক্ষে। এ ছাড়া দক্ষিণ আমেরিকা ফুটবল পরাশক্তির প্রথম ম্যাচের একাদশ থেকে আর কোনো বদল না আসার সম্ভাবনাই বেশি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ