ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১

বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে দশ হাজার ৬৮ জন শিক্ষার্থী।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, এ বছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নিয়েছিল ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।

এরমধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৯ শত জন। পাস করেছে ৮৫ হাজার১৪ জন। যার মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন।

এছাড়া বরিশাল বিভাগের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা।

এদিকে, এবার সারাদেশে এসএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরও এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন