ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • জাপানকে হারিয়ে নকআউটের আশায় কোস্টারিকা

    জাপানকে হারিয়ে নকআউটের আশায় কোস্টারিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্পেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই বাজেভাবে হার মেনেছিল কোস্টারিকা। স্প্যানিশদের কাছে উড়ে গিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়াল আমেরিকান দলটি। জাপানকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোল'র আশা জিইয়ে রাখল কেইলর নাভাসরা।

    নিজেদের প্রথম ম্যাচেই চমক উপহার দিয়েছিল জাপান। দুর্বার পারফরম্যান্সে চারবারের বিশ্বকাপজয়ী জার্মানিকে ২-১ গোলে হারিয়েছিল এশিয়ার এ ফুটবল পরাশক্তি।

    কোস্টারিকার বিপক্ষেও জাপানের কাছ থেকে বিস্ময় জাগানিয়া পারফরম্যান্সই প্রত্যাশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। পুরো ম্যাচে ছন্দময় ফুটবল খেলল তারা। আক্রমণ-পাল্টা আক্রমণে নাস্তানাবুদ করল কোস্টারিকাকে। কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারল না তারা। যে কারণে ম্যাচের ফল গেল কোস্টারিকার পক্ষে।

    মাঠের লড়াইয়ে পুরো ৮০ মিনিট জাপান নিজেদের রক্ষণ সামাল দিয়েছে দাপটের সঙ্গে। কিন্তু পরের মিনিটেই ডিফেন্ডারদের ভুলে জাপানের রক্ষণ দেয়ালে চিড় খুঁজে পায় কোস্টারিকা। সুযোগটা কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করেনি তারা। কেইশার ফুলার জাপানের জাল কাঁপিয়ে কোস্টারিকা দলে উচ্ছ্বাসের বন্যা বইয়ে দেন।

    কোস্টারিকার শেষ ম্যাচ জার্মানির বিপক্ষে। জার্মানদের সে ম্যাচে হারাতে পারলে সোজা নকআউটে পর্বে পা রাখবে তারা। ড্র করলেও থাকবে সম্ভাবনা। তবে তখন পড়তে হবে জটিল সমীকরণের মারপ্যাচে। তার চেয়ে বড় কথা, গোল ব্যবধানে অনেকটা পিছিয়ে কোস্টারিকা। আর জাপানেরও সামনে রয়েছে নকআউটে উঠার সুযোগ। শেষ ম্যাচ তারা খেলবে স্পেনের বিপক্ষে। এ ম্যাচ জিতলে তারা টিকিট কাটবে শেষ ষোলর। তবে কাজ বড়ই কঠিন তাদের জন্য।

    ‘ই’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন জাপান। তিন পয়েন্টের পুঁজি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কোস্টারিকা। গোল ব্যবধানে পিছিয়ে কোস্টারিকা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ