ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বর্তমান সরকারের লক্ষ্য ঝুঁকিমুক্ত নৌরুট করা: এমপি শাওন

    বর্তমান সরকারের লক্ষ্য ঝুঁকিমুক্ত নৌরুট করা: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে কোকো লঞ্চ ট্রাজেডির ১৩ বছর পার হওয়া উপলক্ষ্যে মামলার রায় বাস্তবায়ন ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তাঁর  বক্তব্য বলেন, সাবেক বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর ছেলের লঞ্চ ছিল কোকো। ক্ষমতার দাপটে তাঁরা আইনের তোয়াক্কা না করে লঞ্চ ব্যবসা শুরু করে। যাত্রী হয়রানি অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল এবং সাধারণ নাগরিকদের নূন্যতম সুবিধা ছিল না লঞ্চগুলোতে। 

    যাত্রী সাধারণ লঞ্চ কর্তৃপক্ষের কাছে ছিল জিম্মি। লঞ্চ ডুবির পর তাঁরা উদ্ধার তো করেই নাই। বরং যারা সেখানে সহায়তার জন্য এসেছিল তাদেরকে করেছে নানা নাজেহাল। তখনকার কোকো লঞ্চ ডুবির মামলাটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা জেনে দ্রæত মামলার রায় বাস্তবায়নের জন্য কাজ করা হবে।    

    এমপি শাওন আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এবং আমি এমপি হওয়ার পর আমার প্রধান লক্ষ্য ছিল লালমোহন-তজুমদ্দিনের সাথে ঝুঁকি মুক্ত নৌরুট চালু করা। এজন্য বিভিন্ন লঞ্চ মালিকদের সাথে আলোচনা করে বর্তমানে লালমোহন-তজুমদ্দিন উপজেলার সাথে চলছে বিলাস বহুল লঞ্চ। যাত্রী সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। যাত্রীরা এখন নিরাপদে লঞ্চে যাতায়াত করতে পারছে। 

    লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আনম শাহজামাল দুলাল, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ মোস্তফা মিয়া, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরো অনেকে।   

    উল্লেখ্য ২০০৯ সালের ২৬ নভেম্বর ঈদে ঘরমুখো অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসে এমবি কোকো-৪ লঞ্চটি। ভোরে লালমোহনের নাজিরপুর ঘাটে ভেড়ার আগেই ডুবে যায় লঞ্চটি। ওই সময় ৮১ জন মানুষ মারা যায় মধ্যে ৪৫ জনই ছিল লালমোহনের বাসিন্ধা। লঞ্চ ডুবির ১৩ বছরেও মামলার রায় বাস্তবায়ন হয়নি। নিহতদের পরিবার পায়নি এখন পর্যন্ত কোন ক্ষতিপূরণ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ