ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

উজিরপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার (২৭ নভেম্বর ) সকাল থেকে ৭ টা থেকে বেল‍া পৌনে ১ টা পর্যন্ত ‍এ অভিযান চালায় তাঁরা। 

১০ আর্মড ব্যাটালিয়ন পুলিশের ‍সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক  মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে  অভিযানে  সহকারী পরিচালক সাকিয়া সুলতানা, উপজেলা স‍্যানেটারী ইনেসপেক্টর মো. নুরুল  আলম বখতিয়ার উপস্থিত ছিলেন।

শাহ শোয়াইব মিয়া জনান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাকিয়া সুলতানা। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ