ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

২০ বোতল ফেন্সিডিলসহ কারবারি আটক  

২০ বোতল ফেন্সিডিলসহ কারবারি আটক  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ২০ বোতল ফেন্সিডিলসহ ‍এক মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪ টায় নগরীর গড়িয়ারপাড় ‍এল‍াকা থেকে তাকে আটক করা হয় বলে দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।  

আটককৃত হল, চুয়াডাঙ্গা জেল‍ার নূর নগর কলোনীর মৃত তাহের আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫০)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম রোববার ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর গড়িয়ারপাড় বানারীপাড়া সড়কের প্রবেশ মূখে “সুমন স্টোর” নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।  এসময় ২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ শহিদুল ইসলামকে আটক করা হয়। ‍এঘটনায়  সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ