ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

৬০ হাজার টাকার জাল নোটসহ আটক ১ 

৬০ হাজার টাকার জাল নোটসহ আটক ১ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

৬০ হাজার টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

রোববার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ গণি ভবন “হোটেল ব্যাবিলন আবাসিক হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। 

গ্রেফতারকৃত হল, ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়ীয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. নজরুল ইসলাম বাবলু (৪৩)। 

পুলিশ জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নগরীর নথুল্লাবাদ গণি ভবন “হোটেল ব্যাবিলন আবাসিক”এর গেটের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ৬০ হাজার টাকার জাল নোটসহ  মো. নজরুল ইসলাম বাবলুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ