ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে লড়িচাপায় যুবক নিহত

বরিশালে লড়িচাপায় যুবক নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল লড়ি চাঁপায় অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের লাহারহাট এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোলা থেকে ১৬ চাকার একটি লড়ি বরিশাল নগরীর উদ্দেশে যাচ্ছিল। লড়িটি উপজেলার লাহারহাট এলাকার মহসিন মিয়ার বাড়ি পার হওয়ার সময়ে ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। লড়ি ও চালককে আটক করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ