ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চরফ্যাশনে সতন্ত্র প্রার্থীর কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর 

    চরফ্যাশনে সতন্ত্র প্রার্থীর কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলার ওমরপুর সতন্ত্র প্রার্থীর কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও ৭কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মুখারবান্দা বাজার ও নায়েবের পুল নামক স্থানে এই ঘটনা ঘটে। 

    স্থানীয় আওয়ামী লীগের ওমরপুুর সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম সোহাগ অভিযোগে বলেন, সকালে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকগন মিছিল করে গালমন্দ দিয়ে আলম কমান্ডারের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। তাকে কিল ঘুসি মারে এবং নির্র্বাচনি পোষ্টার ছিড়ে ফেলে। আনারসের সমর্থক মহাজন জানান, তাঁরা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালায়। মিছিল নিয়ে হামলা চালায়। 

    এদিকে আনারস সমর্থকের কর্মী হুমায়ুন কবির বলেন, আমারা আনারসের ভোট চাইতে গিয়ে ছিলাম ১ নং ওয়ার্ডে। নৌকার কর্মী জসিম, বিউটি ও  মাসুদ কাঠের লাকড়ি দিয়ে পিটিয়ে ৭জনকে আহত করেছেন। তাঁরা হলেন, আলম কমান্ডার, হুমায়ুন, রাশেদ, আব্বাস, অন্তর, লিমন ও মনির।

    সতন্ত্র প্রার্থী একে এম সিরাজুল ইসলাম বলেন, ওমরপুর নির্বাচনি পরিবেশ শান্ত রয়েছে। নৌকার সমর্থকগন আমার কর্মীর উপর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও ৭কর্মীকে আহত করেছে। আমি সুষ্ঠু নির্বাচন দাবী করছি।

    নৌকার প্রার্থী রিয়াজুল ইসলাম রিজন বলেন, আমাদের কেউ তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেনি। তাঁরা নিজেরাই ভাংচুর করে আমাদের ‍উপর দোষাারোপ করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ