ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • দৌলতখান সৈয়দপুর ইউনিয়নে এমপি মুকুলকে সংবর্ধনা

    দৌলতখান সৈয়দপুর ইউনিয়নে এমপি মুকুলকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে সিসি ব্লক স্থাপন করে মেঘনার ভাঙনের হাত থেকে দৌলতখান বাসীকে রক্ষা করায় ভোলা-২আসনের এমপি আলী আজম মুকুলকে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ। 

    শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুকদেব প্রাইমারী স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর মিয়া, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমট টিপু, আওয়ামী লীগ নেতা ভবানীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, এ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদারও  সাফিজুল  ইসলাম মিয়াকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

    সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক মাস্টারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ভোলা-২আসনের সংসদসদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। 

    সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।  সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী সত:স্ফূর্তভাবে খন্ডখন্ড মিছিল সহকারে সংবর্ধনা সভায় যোগদান করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ