ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news
সভাপতি জব্বার খান-সম্পাদক জিল্লুর রহমান

কাজির হাট থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

কাজির হাট থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে থানা আওয়ামী লীগের আয়োজনে একতা ডিগ্রী কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদায় আহ্বায়ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আনিসুর রহমান, সদস্য গোলাম রাব্বানী চিনু, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান। এছাড়া সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান মিয়া।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাজিরহাট থানা আওয়ামী লীগের আট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এছাড়া থানা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে মেজর (অব.) মহসিন সিকদারের নাম ঘোষণা করা হয়।

এছাড়া নতুন কার্যনির্বাহী কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার খানকে সভাপতি এবং জেলা পরিষদের সদস্য মো. জিল্লুর রহমান মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটিরও সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন তারা।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, নজরুল ইসলাম চুন্নু, আসাদুজ্জামান খাজা এবং মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান একেএম মাহফুজ আলম লিটন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সিদ্দিকুর রহমান সরদারকে। এছাড়া সৈয়দ ইমরান আহমেদ তুহিন ও সঞ্জয় চন্দ্র শীলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন