ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

হিজলায় খেয়া ঘাটে যাত্রীদের ভোগান্তি

হিজলায় খেয়া ঘাটে যাত্রীদের ভোগান্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা খেয়া ঘাটে টার্মিনাল পানীতে ডুবে থাকায় একদিকে ভোগান্তির শিকার যাত্রীরা, অন্যদিকে ইজারা না থাকার পরেও যাত্রীদের কাছ থেকে ঘাট টিকেট দিয়ে দশ টাকা আদায় হচ্ছে।

এছাড়াও পারাপারের খেয়ায় গত বছর যে ভাড়া ছিল ৩০ টাকা বর্তমানে সেখানে ৭০ টাকা নেয়া হচ্ছে।

খেয়া ঘাটের ঘুরে দেখা যায় ইজারা না থাকলেও ধুলখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন রাড়ী বিআইডবিøউটি এর ঘাট টিকিট ব্যবহার করে দশ টাকা আদায় করছে।

অন্যদিকে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামক পারাপারের ট্রলারের সুপার ভাইজার মনির সরদার যাত্রীদের কাছ থেকে ৩০ টাকার ভাড়া জুলুম করে ৭০ টাকা আদায় করছে। 

স্থানীয় সচেতন মহলের অনেকে বলছেন প্রশাসনের নজরদারি না থাকার কারণেই এরা যা ইচ্ছে তাই করছে।

এদিকে বিআইডব্লিউটি এর উপ পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ২১-২২ অর্থবছরে ধুলখোলা টার্মিনাল ডুবে যাওয়ায় ইযারা দেয়া হয়নি। যদি বিআইডব্লিউটি এর টোকেন ব্যবহার করে কেউ টাকা উত্তোলন করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ভাড়া নির্ধারণ করে দেয়া আছে প্রতিজন প্রতি কিলোমিটারে তিন টাকা। এছাড়াও বলা আছে ২৫ থেকে ৩৩ টাকা উপরে ভাড়া নেওয়া যাবে না।

উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার জানায়, বিষয়টি বিআইডবিøটিএ বরাবর লিখিত প্রতিবেদন দেওয়া হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন