ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ, দুই পুলিশ বরখাস্ত

    ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ, দুই পুলিশ বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নোমান (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

    বরখাস্ত দু’জন হলেন- দৌলতখান থানার কনস্টেবল রাসেল ও সজিব।  

    নিখোঁজ নোমান ওই উপজেলার চরখলিফা  ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার কালাম বেপারীর ছেলে। তিনি পাতারখাল মাছ ঘাটে কাজ করেন।  

    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন  মেঘনা নদীর পাড়ে জুয়ার আসরে হানা দেয় দৌলতখান থানা পুলিশ। সে সময় পুলিশের  উপস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দেন। এতে নোমান নিখোঁজ হন। পুলিশ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ যুবকের সন্ধান পায়নি।  

    ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জুয়া খেলছিল বেশ কয়েকজন। এ সময় পুলিশকে দেখে তারা দৌড়ে নদীতে ঝাঁপ দেন। এর মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠতে পারেননি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।  পুলিশ এ ঘটনার তদন্ত করছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ