ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে  যুবক নিখোঁজ

    পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে  যুবক নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে  পুলিশের  ধাওয়া খেয়ে নদীতে  পড়ে  এক যুবক নিখোঁজ হয়েছে।  বৃহস্পতিবার (২৪ নভেম্বর)  দুপুরে পৌর ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

    স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার  দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ড সংলগ্ন  মেঘনা নদীর পাড়ে  জুয়ার আসরে হানা দেয়  দৌলতখান থানা পুলিশ।  এসময় পুলিশের  ধাওয়া খেয়ে  নোমান(২৮) নামে এক যুবক  নদীতে  পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা  অনেক খোঁজাখুঁজি  করেও ওই যুবকের সন্ধান  পায়নি।  নিখোঁজ  রাসেল চরখলিফা  ৯ নং ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার খনকার বাড়ীর  কালাম বেপারির ছেলে। সে পাতার মাছ ঘাটে কাজ করে।  

    ইলিয়াছ নামে  প্রত্যক্ষদর্শী  এক ব্যক্তি জানায়, নদীড় পাড়ে  জুয়া খেলার সময়  পুলিশ ধাওয়া করলে ওই যুবক নদীতে পড়ে যায়। মূহুর্তের   মধ্যেই সে নদীর পানিতে  তলিয়ে  যায়। 

    এ রিপোর্ট লেখা  পর্যন্ত ওই যুবকের সন্ধান মেলেনি।  দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ