ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাবুগঞ্জে গৃহবধুকে হত্যার ঘটনায় স্বামীকে আসামি করে মামলা

বাবুগঞ্জে গৃহবধুকে হত্যার ঘটনায় স্বামীকে আসামি করে মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মারুফা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে মুখে কাপর ডুকিয়ে পাশবিক নির্যাতনের পর গলা কেটে নৃশংস হত্যার ঘটনায় স্বামী মিলন খানসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বাবুগঞ্জ থানার মামলা নং-০২ /১১-২২।

জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীকে(তালাক প্রাপ্ত) ঝুমুর বেগমকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে হত্যার শিকার গৃহবধূর বাবা মো. আইউব আলী বাদী হয়ে বাবুগঞ্জ থানায় হত্যা মামলা টি দায়ের করেন।

মামলায় গৃহবধূর স্বামী ব্যবসায়ী দেহেরগতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিলন খানকে প্রধান আসামি করা হয়েছে। 

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় মিলন খান ও অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যা ও সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। 

হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলন খানের প্রথম স্ত্রী ঝুমুর বেগমকে হেফাজতে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা। 

বরিশাল শের-ই বাংলা হাসপাতালে চিকিৎসাধীন স্বামী মিলন খান প্রধান আসামি হওয়ায় তিনি পুলিশের নজরদারীতে রয়েছেন।  

উল্লেখ্য সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রাকুদিয়া গ্রামে বাসাবাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। তারা এলোপাতারিভাবে কুপিয়ে ও গলা কেটে গৃহকর্ত্রী  মারুফা বেগমকে হত্যা করে।
 
এসময় গৃহকর্তা মিলন খানকে কুপিয়ে জখম করে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে দাবি করেছে পরিবার। 

পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন।

মিলনের ভাই সবুজ খান জানান, রাত দেড়টার দিকে বাসার কলাপসিবল গেট ভেঙ্গে ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা বাসায় থাকা নগদ আড়াই লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার লুট করার সময় মারুফা বাঁধা দেয়। তখন ডাকাতরা মারুফাকে কুপিয়ে হত্যা করে। স্ত্রীকে রক্ষায় স্বামী এগিয়ে গেলে তাকেও কুপিয়েছে ডাকাতরা। পরে ভাইয়ের মুখমন্ডল কাপড় দিয়ে ও হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ