ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাকেরগঞ্জে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত 

বাকেরগঞ্জে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিকেল ৩টায় বাকেরগঞ্জ জে.এস.ইউ মডেল হাইস্কুলে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা। 

বিশেষ অতিথি ছিলেন বরিশ‍াল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। ‍এছাড়াও ‍উপস্থিত ছিলেন, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু , বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, কে এস মহিউদ্দিন মানিক (বীর প্রতিক) , বরিশাল জেল‍ার কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক,  উপজেলা চেয়ারম্যান মো. শামসুল আলম চুন্নু, ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ