প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চাকুরী প্রত্যাশিদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-২০২০ নিয়োগে শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগের দাবিতে বরিশালে দুই ঘণ্টা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চাকুরী প্রত্যাশীরা।
নগরীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচী হয়। এর আগে বিএম কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কর্মসূচীস্থলে জড়ো হয় চাকরিপ্রত্যাশীরা। মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য সড়ক আটকে বিক্ষোভ করলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
মানববন্ধন শেষে তারা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফা কামালের মাধ্যমে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চাকরি প্রত্যাশী আরিফ মাহমুদ, মেহেদী হাসান, ইমরান, ফয়সাল, রুবেল, ইয়াসিন আরাফাত প্রমুখ।
বক্তারা বলেন, মন্ত্রণালয়ের সাবেক সচিব মহোদয় বলেছিলেন, শূন্যপদের বিপরীতে ৫৮ হাজার কোটায় নিয়োগ দেবেন। কিন্তু বর্তমান সচিব মহোদয় বলছেন, ৫৮ হাজার নয়, ৩২ হাজার ৬৫৭ কোটায় নিয়োগ দেওয়া হবে। ফলে অনেক চাকরী প্রত্যাশী চাকরী পাবেন না।
করোনা মহামারীর কারনে আমাদের চাকরির বয়সসীমাও নেই। তাই শূন্যপদের বিপরীতে ১ লাখ ৫১ হাজার চাকরিপ্রত্যাশীর মধ্য থেকে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৫৮ হাজার কোটায় নিয়োগ চাই। আমাদের দাবি না মানলে এ আন্দোলন অব্যাহত থাকবে।
এএজে