ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল-সমাবেশ

বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল-সমাবেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। 

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি এবং অদূরে অশ্বিনী কুমার হলের সামনে জেলা (দক্ষিণ) বিএনপি পৃথক সমাবেশের আয়োজন করে। 

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও সদস্য সচিব মীর জাহিদুল কবির সহ অন্যান্যরা। 
সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে তারা।

এদিকে, একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন ও জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম উদ্দিন সহ অন্যান্যরা। 

সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা। 

এদিকে, বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ