ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • মাকে হত্যার ৪ দিনের মাথায় ছেলে গ্রেফতার

    মাকে হত্যার ৪ দিনের মাথায় ছেলে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    নেশার টাকা না দেওয়ায় পঞ্চগড়ে মা জয়তুন নেছাকে (৫০) হত্যা করে পালিয়ে যাওয়া তার ছেলে শহিদুল ইসলামকে (৩২) ৪ দিনের মাথায় স্থানীয়দের সহায়তায় আটক গ্রেফতার পুলিশ।

    বুধবার (৭ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার থেকে শহিদুলকে গ্রেফতার করা হয়।


    পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। শহিদুল পঞ্চগড় শহরের মিঠাপুকুর এলাকার আব্দুল মজিদের ছেলে।
    স্থানীয়রা জানায়, শনিবার (০৩ এপ্রিল) পঞ্চগড় সদরের মিঠাপুকুর এলাকায় তার নিজ মাকে হত্যা করে পালিয়ে যায় শহিদুল। পরে পুলিশ তাকে খোঁজাখুঁজি শুরু করে। 

    এ ঘটনায় জয়তুনের স্বামী আব্দুল মজিদ ছেলে শহিদুলকে আসামি করে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ৪ দিনের মাথায় জগদল বাজারে স্থানীয় এক যুবক তাকে চিনতে পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। পরে থানায় খবর দিলে পুলিশ জগদল বাজার থেকে শহিদুলকে গ্রেফতার করে।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ