ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত   

    পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক আমাদের নতুন সময়ের পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু (৫২) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মারা গেছেন তা‍ঁর স্ত্রী মারুফা বেগম (৩০)।

    সোমবার (২২ নভেম্বর) রাতে জেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

    পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. তানভীর হাসান সাংবাদিক ওয়াহিদ হাসান বাবুর স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, রাতে তারা জেলার কাউখালী শ্বশুরবাড়ি থেকে পিরোজপুরের নিজ বাসায় মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, রাতে সাংবাদিক বাবু ও তাঁর স্ত্রী মোটরসাইকেলে করে কাউখালী থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। এসময় এক পথচারী তাঁর মোটরসাইকেলের সামনে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁরা। আহতদের উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁর স্ত্রী মারুফাকে খুলনা নেওয়ার পথে মারা যান তিনি।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী মারা গেছেন। ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্বরত সাংবাদিকরা বাবুর পরিবাবের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ