বাবুগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী হাত-পা বাধা অবস্থায় উদ্ধার

বাবুগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে মারুফা বেগম নামের গৃহবধূর রক্তাক্ত মরদেহ ও হাত-পা বাধা আহত স্বামী মিলন হাওলাদারকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে জানানো হবে। তিনি জানান, আহত মিলন বাবুগঞ্জের ইট-সিমেন্টের ব্যবসায়ী। তার স্ত্রী গৃহবধূ।
মিলন হাওলাদারের ভাইয়ের ছেলে আরমান খান বলেন, মাঝরাতে খবর পাই চাচার ঘরে ডাকাত ঢুকেছে। সেখানে গিয়ে দেখি আমার চাচি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে রয়েছে আর চাচা হাতপা বাধা অবস্থায় পরে আছেন। আমরা চাচাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি এবং পুলিশে খবর দেই।
এসএমএইচ