ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ছিও বালা (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের কোদালধোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছিও বালা ওই গ্রামের মাহেন্দ্র বালার মেয়ে।

স্বজনরা জানায়, দুপুরে পরিবারের সবার অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে ডুবে যায় ছিও বালা। পরে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা আফরোজ জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ