পানিসম্পদ প্রতিমন্ত্রী'র শোক

বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. হোসেন চৌধুরী (নানা) র সহ-ধর্মীনি মোসাৎ কহিনুর বেগম (৭৫) আজ সোমবার বিকেল ৪:১০ মিনিটের সময় নগরীর কাউনিয়া প্রথম গলি এলাকায় তাঁর নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।
তাঁর মৃত্যুর খবর শুনে সোমবার সন্ধ্যায় তাঁর বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানায় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন।
এইচকেআর