ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

জেলা আ’লীগের সহ সভাপতি হোসেন চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল

জেলা আ’লীগের সহ সভাপতি হোসেন চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহম্মদ হোসেন চৌধুরীর সহর্ধমিণী কহিনুর বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার বিকালে নগরীর কাউনিয়া প্রধান সড়কের নিজ বাসভবনে তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। 

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাঁর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। 

তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার জানিয়েছেন, ‘সোমবার রাত ১০টায় নগরীর গোরস্থান রোড মসজিদ সংলগ্ন আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলাম মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুসলিম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ