ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

“দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা

 “দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সদর উপজেলা অফিসার্স ক্লাবে “দলিত জনগোষ্ঠীর জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় সেন্টার ফর সোস্যাল ডেভলপমেন্ট (সিএফএসডি) বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজনে ও নাগরিক উদ্যোগ এর সহযোগীতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সিএফএসডি ও বিডিইআরএম জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ললিত কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেন্টার ফর সোস্যাল ডেভলপমেন্ট (সিএফএসডি) এর নির্বাহী পরিচালক উত্তম কুমার ভক্ত, মাইনোরিটি রাইটস ফোরাম জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত, রবিদাস সমাজ কল্যন সংঘের সাধারণ সম্পাদক বসন্ত রবিদাসসহ প্রায় ৬০ জন দলিত নারী ও পুরুষ। 

এ সময় বক্তারা বৈষম্য বিলোপ আইনসহ দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবী ও স্থানীয়ভাবে ভূমিহীন দলিতদের মাঝে ঘর ও খাসজমি বরাদ্দ এবং সরকারী সেবাসমুহে দলিতদের পুরোপুরিভাবে সম্পৃক্ত করার জন্য আহবান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের দাবীর সাথে আমি একমত, তবে বাংলাদেশের সংবিধানের বৈষম্যের কোন সুযোগ নেই। আমরা খুুব শীঘ্রই ৩ একর জমির ওপর দলিত এবং হিজড়া সম্প্রদায়ের জন্য ঘর তৈরীর প্রকল্প  শুরু করব সেখানে অবশ্যই যারা অত্যন্ত গরীব আর গৃহহীন তাঁদের মাঝে বিতরণ ও বরাদ্দ দেয়া হবে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ