ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারী চিহ্নিত

    পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারী চিহ্নিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মোবাইল ছিনতাইকারীকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে চিহ্নিত করা গেলেও তাকে আটক বা মোবাইলটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

    শুক্রবার মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় একজনকে চিহ্নিত করা গেছে। তার নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তি রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাকে ধরতে অভিযান চলছে।

    রাজধানীর বিজয় সরণি এলাকায় রোববার সন্ধ্যায় মন্ত্রীর মোবাইল ছিনতাই হয়। এরপর থেকে রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান, কাফরুল এলাকার প্রায় ডজনখানেক চিহ্নিত ছিনতাইকারীকে ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তারাও কোনো সন্ধান দিতে পারেনি। তাদের দাবি- তাদের নেটওয়ার্কেও পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের তথ্য নেই।

    পুলিশ জানায়, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশের এলাকার ক্যামেরাগুলো থেকে ছিনতাইয়ের সময়ের ফুটেজ উদ্ধার করা হয়েছে। তবে অস্বাভাবিক কিছুই পায়নি পুলিশ।

    এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন থানার এসআই  জিএম ফরিদুল আলম। তিনি বলেন, থানা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। ফোন উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী তার ফোন ছিনতাইয়ের ঘটনা জানান। 

    তিনি বলেন, সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ