ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

কালিজিরা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তলন করে আশ্রয়ন প্রকল্পের জমি ভরাট

কালিজিরা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তলন করে আশ্রয়ন প্রকল্পের জমি ভরাট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জের কালি জিরা নদীর দেহেরগতি অংশে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তলন করে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের শংকরপুর চলমান আশ্রয়ন প্রকল্পের ঘরের জমি ভরাট করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উজিরপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহ্ এর দিকে।

সরেজমিনে দেখা যায়,  উজিরপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে আশ্রায়ন প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের জন্য চলমান গুঠিয়া ইউনিয়নের শংকর পুর এলাকায় ১৪ টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে। ২০ নভেম্বর সকাল থেকে কালি জিরা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ওই চলমান কাজের সাইডে বালু ভরাটের কাজ করছে কতৃপক্ষ। ফলে হুমকিতে পরেছে ছোট নদীটির দুই পারের ফসলী জমি২০ নভেম্বর বিকাল তিনটার দিকে সাংবাদিকদের টের পেয়ে ড্রেজার বন্ধ করলেও ২১ নভেম্বর সকাল থেকে আবারও বালু উত্তলন শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

বেশ কিছু পানের বরজসহ বিভিন্ন ধরনের ফসলী জমির মালিক অভিযোগ করে বলেন এভাবে বালু উত্তলন করলে আমাদের ফসলসহ জমি ভেঙে পরবে।

ড্রেজারের মালিক জাকির সেরনিয়াবাত বলেন, পিআইও অয়ন শাহ স্যারের কথায় আমরা ড্রেজার বসিয়ে বালু উত্তলন করে আশ্রায়ন প্রকল্পের নির্ধারিত জমি ভরাট করে দিচ্ছি। 
ড্রেজার বন্ধ করে আবার চালু করলেন কেন এমন প্রশ্নের জবাবে কাজ দেখভাল করার দায়িত্বে থাকার দাবী করে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরন সিকদার বলেন, আর একটু বালু উত্তলন করলেই ভরাটের কাজ শেষ হয়ে যাবে। এছাড়া আমি একটু ব্যস্ত আছি আপনি পিআইও স্যারের সাথে কথা বলেন।

উজিরপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহ প্রথমে ফোন ধরে বিষয়টি এড়িয়ে যান।  পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও তিনি আর উঠাননি।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সুব্রত বিশ্বাস বলেন, বিষয়টি আমি শুনেছি। ড্রেজারের বিষয়ে আমি কি করবো। অভিযান করলে তারা পালিয়ে যায়। তবুও আমি চেষ্টা করছি।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিন বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তলন ঘটনা আমার জানা নেই।  বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহন করছি।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ