ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আমি জনগনের লোক, সিটি করপোরেশন জনগণের সম্পদ : সাদিক

আমি জনগনের লোক, সিটি করপোরেশন জনগণের সম্পদ : সাদিক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, বরিশাল নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সিটি করপোরেশনের মেয়র। সুতরাং আলাদাভাবে কোন স্কুলের সভাপতি হওয়ার প্রয়োজন আমার নেই। কাজ করার ইচ্ছা থাকলে সিটি করপোরেশনের মেয়র পদে থেকেই স্কুলের জন্য কাজ করা যায়। এতে স্কুলের সভাপতি হওয়ার প্রয়োজন নেই। 

রোববার (২০ নভেম্বর) নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

তিনি আরো বলেন, এই শহরের প্রতিটি স্কুল, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি নাগরিকের প্রতি আমার দায়িত্ব রয়েছে। একটি মসজিদের সভাপতি হবো তখন, যখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো। একটি স্কুলের সভাপতি হবো তখন, যখন ব্যক্তিগতভাবে আমি স্কুলটির উপকার করতে পারবো। 

মেয়র শিক্ষার্থীদের প্রতি পিতা-মাতা, শিক্ষক ও বড়দের প্রতি শ্রদ্ধা রাখার আববান জানান। তিনি বলেন, কোন শিক্ষক আমাকে স্যার বললে আমি কষ্ট পাই। বরংছ আমি শিক্ষকদের স্যার বলতে পছন্দ করি। আমি জনগনের লোক। আর সিটি করপোরেশন জনগণের সম্পদ। জনগণের জীবনমান উন্নয়নের জন্য সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়েছে। 

ম্যানেজিং কমিটির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্বাস উদ্দিন খান ও সাবেক ডিপি-পিআই রাবেয়া খাতুন। এছাড়া স্বাগত বক্তব্য দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ