ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে বরিশালে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপ্তি

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে বরিশালে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপ্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে নগরীর বঙ্গবন্ধু উদ্যোনে শুরু হওয়া দুইদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত হয়েছে। গতকাল রোববার বিকালে এই সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী, আয়োজক এবং প্রবাসীদের প্রতিবন্ধি সন্তানদের মাঝে চেক, সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এহতেসাম উল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক- বীর প্রতীক প্রমুখ।

সমাপনি অনুষ্ঠানে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেয়া সরকারি এবং বেসরকারি পর্যায়ে শ্রেষ্ঠ উদ্ভাবকদের দুই ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রশিক্ষন কেন্দ্র, জেলা শিক্ষক অফিস, সমাজসেবা অফিস, ইউনিভার্সিটি অব গেøাবাল ভিলেজ পৃথকভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার লাভ করেছেন। 

এর বাইরে প্রবাসীদের পাঁচজন প্রতিবন্ধি সন্তানকে সহায়তার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও মেলার আয়োজকদের স্বীকৃতিপত্র তুলে দেন জেলা প্রশাসক।

এর আগে শনিবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দুইদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. খোন্দকার আনোয়ার হোসেন। এসময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ