ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গাভির মৃত্যু

    মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গাভির মৃত্যু
    মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গাভির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার বড়শৌলা গ্রামে ধানক্ষেতে বুধবার সকালে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে কৃষকের একটি দুগ্ধবতী গাভীর মৃত্যু হয়েছে। গাভীটির আনুমানিক দাম ৮০ হাজার টাকা।

    গাভীটির ৩ একটি মাসের বাচ্চা রয়েছে। গাভীর মালিক ওই গ্রামের কৃষক মোঃ শাহ আলম (৬৫)। পল্লী বিদ্যুতের অবহেলায় মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

    এলকাবাসী সূত্রে জানাযায়, গত রোববার রাতে কালবৈশাখী ঝড়ে বাদুরা- বড়শৌলা ১১ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের বড়শৌলা মিলবাড়ির খুটির একটি লইনের ২টি তারই ছিড়ে মাটিতে পড়ে।

    পরের দিন স্থানীয় লোকজন ধানীসাফা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ফোন দিয়ে জানালেও তারা ৩ দিনেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। বুধবার সকালে মাঠে ঘাস খেতে গিয়ে ওই ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গাভীটির মৃত্যু হয়।

    কৃষক শাহ আলম জানান, বিদ্যুতের তারে গাভীটি জড়িয়ে পরলে তার বড় ছেলে আনোয়ার হোসেন উদ্ধার করতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়ে ফিরে আসে। তার দুগ্ধবতী গাভীটির মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানান। তিনি ক্ষতিপূরন দাবী করেছেন।

    এ ব্যাপারে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক অফিসের ডিজিএম নিত্য নন্দন কুন্ডু জানান, ঘটনাটি অত্যন্ত দুখঃজনক। তদন্তে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। গাফিলতি প্রমান হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


    এ.এস.এ/কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ