ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় অস্বচ্ছল এক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    মঠবাড়িয়ায় অস্বচ্ছল এক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নিরাপদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেতমোর উলুবাড়িয়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী ইয়াছিন হাওলাদারকে নিরাপদ সংগঠনের পক্ষ থেকে সাধ্যমত আর্থিক সহায়তা করা হয়। ইয়াসিনের দুই কন্যা সন্তান তারাও দৃষ্টি প্রতিবন্ধী। 

    আজ ২০ নভেম্বর রোবববার বেতমোর উলুবাড়িয়া ৯নং ওয়ার্ডের সাইক্লোন সেল্টার প্রঙ্গনে এ আর্থিক সহায়তা হস্তান্তর করেন সংগঠনের চেয়ারম্যান কামরুল হাসান লিটন। উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, সাংগঠনিক সম্পাদক শাহআলম শিকদারসহ নেতৃবৃন্দ।

    আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বেপারী, বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন আকন, জানখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক, ৮১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সুধীবৃন্দ।

    চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শাহজালাল হাওলাদার তার মুঠোফোনে জানান, নিরাপদ সংগঠন চট্টগ্রাম মহানগর শাখা সংগঠনের সার্বিক উন্নতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলছে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে আমরা বদ্ধপরিকর। নিরাপদ সংগঠনের জন্য সবাই দোয়া করবেন। মানবিক কার্যক্রমে সংগঠন এগিয়ে চলুক মানুষের কল্যাণে। 
    উল্লেখ্য, নিরাপদ সংগঠন দীর্ঘবছর যাবৎ মানুষের কল্যাণে কাজ করে চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ