ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহর জন্মদিনে 

এতিম শিশুদের খাবার খাওয়ালেন কাউন্সিলর মান্না

এতিম শিশুদের খাবার খাওয়ালেন কাউন্সিলর মান্না
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জন্মদিনটিকে ভিন্নভাবে পালন করলেন বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাঈদ আহমেদ মান্না।

সমাজের এতিম শিশুদের মুখে নিজহাতে খাবার তুলে দিয়েছেন তিনি। চেয়েছেন নগর পিতার জন্য দোয়া।

দুপুরে বরিশাল নগরের রুপাতলী এলাকার সমাজসেবা অধিদপ্তরাধীন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র (বালিকা)য় গিয়ে শিশুদের রান্নাকরা দুপুরের খাবার বিতরণ করেন তিনি। সাথে ছিল মেয়র সাদিক আব্দুল্লাহর জন্মদিনের মিষ্টিও। 

এছাড়াও বরিশাল সিটি কপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ২১ নম্বর ওয়ার্ড নগরের গোরস্থান রোড এলাকায় মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেন তিনি।

এতে স্থানীয় আওয়ামী লীগের নেতবৃন্দ, মসজিদের ইমাম, মুসল্লি, গোরস্থান মসজিদ সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থী, সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রায় হাজার খানেক মানুষ উপস্থিত ছিলেন। 
দোয়া মোনাজাতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ তার পরিবারের সকলের জন্য দোয়া করা হয়। পাশাপাশি নগর পিতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ