ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা

বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থনে বরিশালে মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকরা।

শনিবার বিকেল ৪টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

দলের সমর্থনে স্লোগান দেওয়াসহ বিশ্বকাপের থিম সং বাজিয়ে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।

এ সময় ব্রাজিলের সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছিল।

ব্রাজিলের সমর্থক সুমন বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এই দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের সমর্থন করি। আর তাই বিশ্বকাপে ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে এর আয়োজন। যেখানে ব্রাজিলের সমর্থকরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন।

আয়োজক জাকারিয়া আলম বলেন, ব্রাজিল সাপোর্টার্স অব বরিশাল নামক ফেসবুক গ্রুপের আয়োজনে বরিশালের ব্রাজিল সাপোর্টারদের অংশগ্রহণে মোটর সাইকেল শোভযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যেটি ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই করা, আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ