ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে ট্রলার থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

    পিরোজপুরে ট্রলার থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীতে পড়ে নাসির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। 

    শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে নেছারাবাদের প্লাস ঘাটে ট্রলারে করে খেয়া পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে উদ্ধারে বরিশাল ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল কাজ করছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে জামাতা মাইনুল ইসলাম শুভকে সঙ্গে নিয়ে নাসির খেয়া পার হচ্ছিলেন। এ সময় মোবাইলে কথা বলতে বলতে ট্রলারের পেছন থেকে পড়ে যান তিনি।

    নেছারাবাদ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, ‘উদ্ধারকাজ এখনো অব্যাহত আছে। আশা করি, দ্রুত তাকে উদ্ধার করতে সক্ষম হব।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ