বরিশালে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

বরিশালে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে শনিবার সকাল ১০ টায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন।
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতন ছিলেন, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সচেতন নাগরীক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কেবিএস মহিউদ্দীন মানিক (বীর প্রতীক) সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে এক সংক্ষিপ্ত আলোচসা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে কাজ করছেন তারই কন্যা প্রদানমন্ত্রী শেখ হাসিনা।
২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই আমাদের নতুন নতুন উদ্ভাবনীর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০টি স্টল অংশগ্রহণ করেছে। পরে অতিথিরা মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন।
এএজে