ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে শোডাউন ও সমাবেশ করেছে জেলা বিএনপি

বরিশালে শোডাউন ও সমাবেশ করেছে জেলা বিএনপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষনা করায় বরিশালে শোডাউন ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শতাধিক মটর সাইকেল ও গাড়ি বহর নিয়ে বাবুগঞ্জ বিমানবন্দর থেকে শুরু হয়ে নগরীতে এই শোডাউন করে জেলা (দক্ষিণ) বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। শোডাউন শেষে সদর রোডের বিএনপির দলীয় কার্যালয় এসে এক সমাবেশ করে তাঁরা। 

এসময় নবগঠিত জেলা কমিটির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান এবং সদস্য সচিব আবুল কালাম শাহীনকে ফুলের শুভেচ্ছা জানায় নেতা কর্মিরা। সমাবেশে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদ হাফিজ আহমেদ বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহীন প্রমুখ।

সমাবেশে বক্তারা সরকার পতনের আন্দোলনে সকলকে ঐক্যব্ধহয়ে কাজ করার আহবান জানান। গত ১৫ নভেম্বর বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এর আগে গত বছরের ২৫ নভেম্বর মজিবর রহমান নান্টুকে আহবায়ক এবং আকতার হোসেন মেবুলকে সদস্য সচিব করে ৬ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ