ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সুপারির চুরির অভিযোগে স্কুল কমিটির সভাপতিকে গণপিটুনি

    সুপারির চুরির অভিযোগে স্কুল কমিটির সভাপতিকে গণপিটুনি
    গণপিটুনির পর পুলিশের হাতে আটক স্কুল কমিটির সভাপতি কামরুল ইসলাম নাঈম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুল কমিটির  সভাপতিকে  সুপারি চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ অতঃপর মুচলেকা দিয়ে মুক্ত। বুধবার গভীর রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরণী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

    জানা যায়,  বুধবার রাতে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরণী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম নাঈম খানের নেতৃত্বে তাঁর চার জন সহযোগী কে নিয়ে সুপারী বাগান থেকে সুপারী  চুরি করে। তখন সুপারী বাগানের মালিক মোজাম্মেল সহ স্থানীয়রা সুপারি সহ ওই সভাপতিকে গণপিটুনি দিয়ে রাতেই ইন্দুরকানী থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত কামরুল ইসলাম  নাঈম কে  স্থানীয়ভাবে মিমাংসার শর্তে জামিনে ছেড়ে দেয় পুলিশ।

    সুপারি বাগানের মালিক মোজাম্মেল হোসেন জানান,সুপারী চুরির অভিযোগের স্থানীয় জনতা গনপিটুনি দিয়ে চোরাই সুপারী সহ স্কুল কমিটির সভাপতি কামরুল ইসলাম নাঈম কে পুলিশে সোপর্দ করে। পরে অভিযুক্ত কামরুল ইসলাম কে তার স্বজনদের কথায় শালিশ বৈঠকে মিমাংসার শর্তে থানা থেকে মুক্ত করা হয়।

    অভিযুক্ত  সভাপতি কামরুল ইসলামের ভাই  ওই বিদ্যালয়ের শিক্ষক আঃ রাজ্জাক খান জানান, রাতে কয়েক ছড়ি সুপারি দেখেছি, এটা ষড়যন্ত্র হতে পারে। তবে তিনি  এ বিষয় মিমাংসা হবে বলে জানান।

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, চোরাই সুপারি সহ রাতে কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে চুরির অভিযোগে পুলিশের কাছে দেয় স্থানীয়রা। পরে বাদী এজাহার না দেয়ায় স্থানীয়ভাবে মিমাংসার শর্তে বাদীর জামিনে  অভিযুক্ত কে  ছেড়ে দেয়া হয়েছে।

     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ