ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত 

    মঠবাড়িয়ায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “পুলিশই-জনতা, জনতাই-পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গী- সন্ত্রাস বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

    উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ পুলিশিং সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

    বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুল হালিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান, মো. জামাল হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ ইশরাত জাহান মুন্নী, সমাজ সেবক মোস্তফা হাওলাদার, শিক্ষক মো. রোকনুজ্জামান শরীফ, একেএম শাকিল আহম্মেদ প্রমূখ।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আজকের শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। শিশু-কিশোরদের আগামী দিনের জন্য তৈরী করতে হবে। বিশেষ করে অষ্টম শ্রেণীতে পড়–য়া থেকে শুরু হয়ে ছেলে-মেয়েরা প্রথমতঃ বাল্যবিয়ে, বেপরোয়া চলাচল ও মাদকের দিকে ঝুঁকে পড়ে। এরপর নবম, দশম শ্রেণীতে পড়–য়া ছেলে-মেয়েরা আরো বেশী হবার ঝুকি থাকে। পুলিশ-জনতা এক হওয়ায় এসকল অসংগতি সমাজ থেকে অনেকটা কমতে শুরু হয়েছে। এসময় তিনি উপস্থিত অভিভাবকদেওর উদ্যেশ্যে আরও বলেন, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, সেদিকে খেয়াল রাখুন।

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ