ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান

বরিশালে তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ স্লোগানে স্কুলশিক্ষার্থীদের নিয়ে বরিশালে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচারের অংশ হিসেবে জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল জিলা স্কুল অডিটরিয়ামে জিলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্প বলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কবির (বুলু)। এসময় উপস্থিত ছিলেন তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরীসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় দশ জন বিজয়ীকে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ