ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • মডেল মসজিদ নির্মাণ 

    অনিয়মের অভিযোগে ৫ বার কাজ বন্ধ হওয়ার পরেও অনিয়ম

    অনিয়মের অভিযোগে ৫ বার কাজ বন্ধ হওয়ার পরেও অনিয়ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলায় মডেল মসজিদ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ৫ বার কাজ বন্ধ হওয়ার পরে আবারও নিন্মমানের ধুলা-কাদামিশ্রিত পাথর ও বালু দিয়ে নির্মাণ কাজ করা অভিযোগ উঠেছে। কাজের সিডিউলকে তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূতভাবে এ নির্মাণ কাজ করা হচ্ছে। 

    খোদ উপজেলা পরিষদের চত্বরে এমন কাজের কারনে মসজিদ ভবনের স্থায়িত্ব ও মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই মডেল মসজিদের নির্মাণের প্রথম দিকে কাজ শুরুর পরেই ৫ বার অনিয়মের অভিযোগ উঠে এবং কাজ বন্ধ হয়ে যায়। 

    সরেজমিনে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মডেল মসজিদ এলাকায় গিয়ে দেখা যায়, গণপূর্ত বিভাগের প্রতিনিধি মো.শরিফুল ইসলামের উপস্থিতিতেই সকাল থেকে নিম্নমাণের সিলেটের চান বালু ও নিম্নমাণের কাদামিশ্রিত পাথর দিয়ে ডালাইয়ের কাজ চলছে। এ মিশ্রন দিয়েই মডেল মসজিদের ছাদ ডালাইয়ের কাজ সকাল থেকেই করে যাচ্ছেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। 

    স্থানীয়দের সাথে কথা হলে তাঁরা জানান, এর আগেও কাদার ওপর বেইজ ঢালাই এবং নিম্নমাণের সামগ্রী ব্যাবহার ও সিমেন্ট পরিমাণে কম দিচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তাদের নিজেদের ইচ্ছামতো নির্মাণ কাজ করছেন, তদারকি করার কেউ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। 

    এ ব্যাপারে বরগুনা গণপূর্ত বিভাগের ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. শরিফুল ইসলাম জানান, কাজে কোন অনিয়ম হচ্ছে না। তাঁরা নিয়মের মধ্যেই কাজ করে যাচ্ছেন। তিনি দাঁড়িয়ে থাকার পরেও কাদা মিশ্রিত পাথর দিয়ে কিভাবে ঢালাইয়ের কাজ চলছে সে বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদোত্তর দেননি।

     ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্তাধিকারী তানভীর হোসেন দিপু মুঠোফোনে জানান, তারা সকল কিছু দেখে নিয়মের মধ্যেই শুরু থেকে কাজ করে আসছেন এবং কোন অনিয়ম করছেন না। একই অভিযোগে এর আগে ৫ বার কাজ বন্ধ হয়েছে বর্তমানেও সেই অভিযোগ পাওয়া গেছে তাহলে কিভাবে নিয়মের মধ্যে থেকে কাজ করছেন এমন প্রশ্ন করা হলে পরে এসে দেখা করবেন বলে জানান।

    এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, অনিয়মের কারনে এর আগেও এই মডেল মসজিদের কাজ বন্দ করা হয়েছিল। আবারো একই ভাবে অনিয়ম করে যাচ্ছেন তাঁরা। বিষয়টি নিয়ে উর্ধতন কর্মকর্তাকে অবহিত করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার ব্যাপারে সুপারিশ করবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ