ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে  মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি 
  • বরগুনায় আ.লীগের সম্মেলনে সাবেক কমিটি বহাল

    বরগুনায় আ.লীগের সম্মেলনে সাবেক কমিটি বহাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ আট বছর পর বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ বছর পূর্বের সম্মেলনে নির্বাচিত হওয়া সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু  ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে দেওয়া হয়েছে পুনরায় একই দ্বায়িত্ব। এবং  যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক  গোলাম সরোয়ার টুকু। 

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষরিত কাগজে এই তিন জনের  নাম প্রকাশ করা  হয়েছে। বাকি পদ গুলো পরবর্তীতে ঘোষণা করা হবে জানা গেছে। বরগুনা সার্কিট হাউজ ইদগাহ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সড়ক পরিবরহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

    বুধবার সকাল ১১ টায় সম্মেলন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক (মন্ত্রীপদমর্যাদা) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাংসদ আবুল হাসনাত আবদুল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গোলাম কবির রাব্বানী চিনু। এই সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের বরগুনা জেলা শাখার সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ