বিসিসি মেয়র’র শোক

বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ কর্মী, বরিশাল ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাওন শেরওয়ানী'র পিতা মো. নকিতুল ইসলাম শেরওয়ানী আজ সকাল ৮ টায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।
এইচকেআর