ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গলাচিপায় ইনতেফা কোম্পানীর পণ্য পরিচিতি সভা

    গলাচিপায় ইনতেফা কোম্পানীর পণ্য পরিচিতি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘কৃষি ও কৃষকের সেবায় এবং ফলন বৃদ্ধি, চকচকে ও বালাইমুক্ত ধানের জন্যে ইনতেফা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কীটনাশক ওষুধ কোম্পানী ‘ইনতেফা’ এর সাফল্যের ১৮ বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ইনতেফা কোম্পানীর খুচরা বিক্রেতা সমাবেশ ও পণ্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

     বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হল রুমে দেশের বৃহত্তম কীটনাশক ওষুধ কোম্পানী ‘ইনতেফা’ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ও ইনতেফার উপজেলা পরিবেশক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফার ডিরেক্টর সেলস মো. জিয়াউল করিম শান্তু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির কৃষক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম দুদা এবং ইনতেফার খুলনা ও বরিশাল বিভাগের এরিয়া ম্যানেজার মো. আবু তাহের। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা বিক্রেতা ও কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনতেফার জেলা সিনিয়র টেরিটরি অফিসার মো. আক্তারুজ্জামান।

    এসময় প্রজেক্টরের মাধ্যমে ইনতেফা কীটনাশক ওষুধ কোম্পানীর বিভিন্ন ধরণের প্রোডাক্টের ধরণ ও গুণগত মান সম্পর্কে আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইনতেফা কোম্পানীর পক্ষ থেকে  টিশার্ট ও ছাতা উপহার দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ