ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পোকা দমনের কীটনাশক খেয়ে বৃদ্ধের মৃত্যু

    পোকা দমনের কীটনাশক খেয়ে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ধান খেতে পোকা দমনের কীটনাশক খেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

    নিহত মো.কামাল উদ্দিন (৬৫) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে  মৃত সেরাজুল হকের ছেলে।  

    বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ কামাল দীর্ঘ দিন ধরে পেটেরব্যাথায় ভুগছিলেন। পেটব্যাথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর নিজের ঘরে ধান খেতে পোকা দমনের কীটনাশক পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।  

    হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি  বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ