ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে কুকুরের কামড়ে আহত ১২ 

    আমতলীতে কুকুরের কামড়ে আহত ১২ 
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলায় পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। পৌর এলাকা কুকুরের কামড়ে গত এক সপ্তাহে কমপক্ষে ২০/২৫ জন মারাত্মক জখম হয়েছ। আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ে ঘটনায় পৌরবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    সোমবার (১৪ নভেম্বর) দুপুর দুই'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কুকুরের আক্রমণে পৌর এলাকার শিশুসহ মোট ১৫ জন গুরতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন- ইমরান, তাসমিমা, আলাউদ্দিন, টিকা নাথ, তপন কুমার, ফেরদৌস, নেছার উদ্দিন, আহসান, কবির, অমিসহ আরো অনেকে। সকলের বাসা আমতলী পৌরসহরের বিভিন্ন ওয়ার্ডে।

    স্থানীয় বাসিন্দারা জানান, ইদানীং পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। স্কুলগামী শিশু এবং নারীরা কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্থ থাকেন। তাঁরা বেওয়ারিশ কুকুর সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেশাসক ডাঃ মুনয়েম সাদ  জানান, সোমবার ১৫ ব্যক্তিকে জলাতঙ্কের ইনজেকশন ও ক্ষতস্থান ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তিনি আরো বলেন, কুকুরে কামড়ালে আতঙ্কিত না হয়ে ক্ষতস্থানে কাপড় কাচার সাবান বা ডিটারজেন্ট দিয়ে ক্ষতস্থানটি কমপক্ষে ২০ মিনিট পরিষ্কার করতে হবে। যত দ্রæত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সের গিয়ে চিকিৎসা নিতে হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ