ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ক্যামেরার আলো দেখলেই হা করছে মাছ

    ক্যামেরার আলো দেখলেই হা করছে মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর একটি বাজারে উঠেছে বিরল প্রজাতির একটি মাছ। লম্বা প্রায় আড়াই ফুট। ওজন দেড় কেজি। ক্যামেরার আলো কিংবা কোনো কিছু সামনে নিলেই মুখ হা করছে মাছটি। বিরল প্রজাতির জীবিত এ মাছটি দেখতে দোকানে ভিড় করছে মানুষ। 

    সোমবার সন্ধ্যার পর শহরের নিউমার্কেট বাজারের রতন মোল্লার দোকানে বিক্রির জন্য রাখা হয় মাছটি। তবে স্থানীয়রা বলেছেন, এটি ম্যাদ বাইন-তেলকুমার মাছ। কিন্তু মৎস্য বিভাগ বলছে, এটি মূলত ইউরোপীয় বাইন মাছ। 

    মাছ বিক্রেতা রতন মোল্লা জানান, সোমবার বিকেলে লাউকাঠি নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়ে মাছটি। পরে ২০০ টাকা কেজি দরে এটি কেনেন তিনি। এখন ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করতে চান তিনি। বাজারে আসা ক্রেতারা জানান, এটি মাছ নাকি অন্য কিছু, তা নিয়ে সন্দেহ আছে। এ কারণে মাছটির দরদাম করছেন না কেউ। তবে জীবিত এই মাছটি দেখতে ভিড় করছে মানুষ। 

    পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, এটি মূলত ইউরোপীয় বানমাছ। ইউরোপীয় ঈল নামেও এটি পরিচিত। এটি ঈল প্রজাতির একটি সাপের মত ক্যাটাড্রামাস মাছ, এগুলো সাধারণত ৬০ থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ