ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • পাথরঘাটায় ট্রলার থেকে জব্দ ১২০০ হাঙর

    পাথরঘাটায় ট্রলার থেকে জব্দ ১২০০ হাঙর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা শুঁটকিপল্লিতে নেওয়ার সময় একটি ট্রলার থেকে প্রায় ১ হাজার ২০০ বাচ্চা হাঙর জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার দুপুর ১২টার দিকে পাথরঘাটার বিশখালী ও চরদুয়ানী বলেশ্বর নদীর বাড়ানী খালে ট্রলার থামিয়ে মাছগুলো পাওয়া যায়। 

    এ সময় মাঝি মনিরকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ মুজতবা বিষয়টি নিশ্চিত করেছেন। পাথরঘাটা বন বিভাগের সদর বিট অফিসার শহিদ উদ্দিন জানান, বন্যপ্রাণী আইনে সমুদ্র থেকে যে কোনো ধরনের হাঙর শিকার নিষিদ্ধ। তবে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস, মুরগি ও গবাদি পশুর খাদ্যে হাঙরের তেল ব্যবহার করা হয়। বাজারে চাহিদা থাকায় কিছু অসাধু জেলে হাঙর শিকার করছেন। 

    সোমবার সুনির্দিষ্ট তথ্য পেয়ে পাথরঘাটা কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় সাত মণ হাঙরসহ ওই মাঝিকে আটক করে। বন বিভাগের কাছে হস্তান্তর করার পর তাঁরা হাঙরগুলো মাটিচাপা দেয়। আর হাঙর শিকার নিষিদ্ধের বিষয়টি জানা না থাকায় মাঝি মনিরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

    মাঝি মনির বলেন, পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শুঁটকি ব্যবসায়ী জামাল মিয়া বিএফডিসি পাইকারি মাছ বাজারের জেলেদের কাছ থেকে হাঙরগুলো কিনে তাঁকে পরিবহনের জন্য দিয়েছিলেন। তিনি ট্রলারে করে শুঁটকিপল্লিতে নেওয়ার পথে কোস্টগার্ড আটক করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ