ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা

    ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলা আমলে নিয়ে আদালত দশমিনা থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে সচিবসহ ৩ জনের বিরুদ্ধে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আলাউদ্দিন সিকদার নামে ভিজিডির এক সুফলভোগীর স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

    তবে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে বলে চেয়ারম্যানের দাবি। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন সিকদারের স্ত্রী হাসিনা বেগম ভিজিডির চাল পেয়ে আসছিলেন। চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগের নির্দেশে তাঁর স্ত্রীসহ অন্য সুফলভোগীদের প্রতি মাসে ৪-৫ কেজি চাল কম দেওয়া হয়। ঘটনার দিন চলতি মাসের ৮ নভেম্বর চাল কম দেওয়ার বিষয় নিয়ে ইউপি সচিব হেলাল উদ্দীন ও মামলার ২নং আসামি মো. শামিমের সঙ্গে ওই সুফলভোগীর স্বামী আলাউদ্দিন সিকদারের কথা কাটাকাটি হয়। 

    পরে চেয়ারম্যানের নির্দেশে সচিবসহ শামিম নামে মামলার ২নং আসামি আলাউদ্দিন সিকদারকে মারধর করেন। মারধরের সময় মামলার অন্যতম আসামি শামিম আলাউদ্দিন সিকদারের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান বলে মামলায় বলা হয়। সেই সাথে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দেন বলে মামলায় দাবি করা হয়। 

    অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগ বলেন, আমাকে কোর্ট থেকে ফোন দিয়েছেন। মামলা হয়েছে নাকি। বাদী মিথ্যা মামলা করেছেন। আমি ঘটনার বিষয়ে কিছুই জানি না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ