ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযানে ৫০ পিস ইয়াবা সহ ইমরান মাল (২৪) নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

    গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ নভেম্বর) রাতে এস আই জ্যোতির্ময় হালদার সঙ্গীয় ফোর্স এর সহয়তায় তুষখালী জানখালী সড়কের আলম আকনের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ইমরান মাল ভান্ডারিয়া উপজেলার হরিনপালা ৯নং ওয়ার্ডের আব্দুল মালেক মালের ছেলে। 

    পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ (মঠবাড়িয়া) বিভাগ ওসি মো. আসলাম উদ্দিন বলেন,  ইয়াবাসহ মাদক ব্যবসায়ি ইমরান মালকে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

    মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমরান মালকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ